ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘরের চাবি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘরের চাবি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন টিনের ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী এলাকায় গিয়ে তিনি এই পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দুপুর ১টা ২০ মিনিটে সরকারপ্রধান বন্যা কবলিত এলাকায় পৌঁছান। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উল্লেখ্য, গত মাসের শুরুতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে শত শত মানুষের ঘরবাড়ি, পুকুর ও মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়। বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংক্ষেপে:
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বাহারছড়া ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘরের চাবি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী

0 Comments