মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে সরাসরি আলোচনা না হলেও বর্তমানে সীমিত পর্যায়ে বা ‘আংশিক আলোচনা’ চলছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারসহ তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। অন্যদিকে, গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি ১৫ দফার শান্তি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করেছেন যে, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন আল-মাখা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, লোহিত সাগরের ওই বন্দরে হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ আরও জটিল হয়ে উঠছে।
ইরানের সঙ্গে আংশিক আলোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এছাড়া ইয়েমেনে হুথি হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন।


0 Comments