কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মো. বেলাল উদ্দীন টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন মোহাম্মদ রাসেল। গত শনিবার খুটাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দীন। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদক এবং সদস্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে ৫২৩ ভোট পেয়ে বিজয়ী মোহাম্মদ রাসেল সমিতির সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সবাইকে সাথে নিয়ে বাজার পরিচালনা সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
চকরিয়ার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেলাল উদ্দীন টিটু সভাপতি এবং ৫২৩ ভোট পেয়ে মোহাম্মদ রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


0 Comments