আগামী ২৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসায়ী মহলে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এবারের নির্বাচনে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক’ পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মদিনা মটরস কক্সবাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সার্বিক স্বার্থ নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে ইলিয়াছ মিয়া তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন। তিনি ব্যবসায়ীদের অধিকার ও কল্যাণে নিবেদিতভাবে কাজ করা, ব্যবসার প্রসার ও টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন।
একই সঙ্গে সমিতির সেবা ও সুনাম অক্ষুণ্ণ রেখে সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং কক্সবাজারের ব্যবসায়ী সমাজকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য সামনে রেখে মোহাম্মদ ইলিয়াছ মিয়া ব্যবসায়ী ভাই-বোনদের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যবসায়ীদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
আগামী ২৮ আগস্ট কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মদিনা মটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াছ মিয়া।


0 Comments