ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারের আলোচিত মাসুূদ হত্যাকাণ্ড: ৭ মাসেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি জাহেদ

কক্সবাজারের আলোচিত মাসুূদ হত্যাকাণ্ড: ৭ মাসেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি জাহেদ

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় আলোচিত খালেদ মাসুূদ হত্যাকাণ্ডের সাত মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি জাহেদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার এই মামলার অন্যতম আসামি মো. সাকিবের আদালতের শুনানি ধার্য রয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত ১টার দিকে লাইট হাউজ এলাকায় ৩৮ বছর বয়সী খালেদ মাসুূদকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই খালেদ মোর্শেদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. জাহেদকে প্রধান আসামি করার পাশাপাশি মো. মেহেদী, মো. সাকিব ও ছালেহা বেগমকে অভিযুক্ত করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার পর পুলিশ দুই নম্বর আসামি মেহেদীকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তিন নম্বর আসামি সাকিব ও চার নম্বর আসামি ছালেহা বেগম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে বর্তমানে এই তিন আসামিই জামিনে মুক্ত রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুই দফায় পরিবর্তন হওয়ায় পুলিশ এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিতে পারেনি। এদিকে মামলার প্রধান আসামি জাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

বাদী খালেদ মোর্শেদের অভিযোগ, জামিনে বেরিয়ে আসা আসামিরা মামলাটি আপোস করার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অন্যদিকে, বুধবার মামলার ৩ নম্বর আসামি মো. সাকিবের শুনানির দিন ধার্য করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।

সংক্ষেপে:
কক্সবাজারের আলোচিত মাসুূদ হত্যাকাণ্ডের ৭ মাস পার হলেও মামলার প্রধান আসামি জাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে। জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে দ্রুত বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
কক্সবাজারের আলোচিত মাসুূদ হত্যাকাণ্ড: ৭ মাসেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি জাহেদ

0 Comments