ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

যশোর টাউন হলে কনসার্ট চলাকালে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই, অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক

যশোর টাউন হলে কনসার্ট চলাকালে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই, অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক

যশোর টাউন হল ময়দানে আয়োজিত একটি কনসার্টে নাচানাচির সময় মেহেদী হাসান শাহিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত শাহিন যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহিন জানান, কনসার্ট চলাকালে নাচার সময় শহরের বেজপাড়া পানির ট্যাঙ্ক এলাকার শোয়েব তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারী তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শাহিনের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার নিবিড় চিকিৎসা সেবা চলমান রয়েছে।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, কনসার্টে এক যুবককে ছুরিকাঘাতের খবর তারা শুনেছেন। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
যশোরে কনসার্টে নাচানাচির সময় মেহেদী হাসান শাহিন নামে এক যুবককে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
যশোর টাউন হলে কনসার্ট চলাকালে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই, অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক

0 Comments