ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে নানা কর্মসূচি

দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে নানা কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি শেষে ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচি এবং সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে নানা কর্মসূচি

0 Comments