ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। একই সময় তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন ও রহিম উল্লাহ রনি উভয়ের বিরুদ্ধেই আগে থেকে ৯টি করে মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সংক্ষেপে:
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ

0 Comments