ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারের শ্রমিকনেতা মনির আহাম্মদ মনু ওস্তাদের ইন্তেকাল: জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের গভীর শোক

কক্সবাজারের শ্রমিকনেতা মনির আহাম্মদ মনু ওস্তাদের ইন্তেকাল: জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের গভীর শোক

কক্সবাজার জেলা জীপ কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য মনির আহাম্মদ (প্রকাশ: মনু ওস্তাদ)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ এক যৌথ শোকবার্তায় পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রফিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মনির আহাম্মদ দীর্ঘ সময় ধরে পরিবহন শ্রমিকদের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সহযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর এই চলে যাওয়া কক্সবাজারের পরিবহন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও অবদান পরিবহন মালিক ও শ্রমিক পরিবারের সদস্যদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।

সংক্ষেপে:
কক্সবাজার জেলা জীপ কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মনির আহাম্মদ (মনু ওস্তাদ)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
কক্সবাজারের শ্রমিকনেতা মনির আহাম্মদ মনু ওস্তাদের ইন্তেকাল: জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের গভীর শোক

0 Comments