ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃত্বে এলেন দুই রফিকুল

কক্সবাজারে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃত্বে এলেন দুই রফিকুল

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ

কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এ সভায় কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির নতুন নেতৃত্ব মনোনীত করা হয়।

কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ রফিকুল হুদা চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম।

মতবিনিময় সভা শেষে নবমনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে কক্সবাজার সদর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংক্ষেপে:
কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
কক্সবাজারে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃত্বে এলেন দুই রফিকুল

0 Comments