আগামীকাল রবিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহেশখালী অঞ্চলকে কেন্দ্র করে পরিকল্পিত শিল্পায়ন, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি খাত এবং সামুদ্রিক অর্থনীতির টেকসই উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই উন্নয়ন প্রকল্পগুলোতে বিগত সরকারের আমলে গড়ে ওঠা দুর্নীতিবাজ সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের এই অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলো থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তাপবিদ্যুৎ প্রকল্পের এক কর্মকর্তা দাবি করেছেন, রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা এখনো সক্রিয় থেকে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিকল্পিত শিল্পায়ন ও ব্লু-ইকোনমির সুফল পেতে হলে এই পুরনো সিন্ডিকেট ভেঙে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। তবে উন্নয়ন প্রকল্পে বিগত সরকারের দুর্নীতিবাজ সিন্ডিকেট এখনো সক্রিয় থাকার অভিযোগ উঠেছে।


0 Comments