বৈশ্বিক স্মার্ট লাইফস্টাইল ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে তাদের প্রথম এয়ার কন্ডিশনার (এসি) উন্মোচন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের গণ্ডি পেরিয়ে কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে আনুষ্ঠানিকভাবে পা রাখল। দেশে তৈরি এই ডিসি ইনভার্টার এসি মূলত বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি এবং গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
আইটেলের এই নতুন এসিতে ব্যবহৃত ডিসি ইনভার্টার প্রযুক্তি কম্প্রেসরের গতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সক্ষম। এছাড়া এতে থাকা ট্রিপল ভোল্টেজ কেয়ার প্রযুক্তি ভোল্টেজের ওঠানামাতেও যন্ত্রটিকে সচল রাখে এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশের সুরক্ষা দেয়।
আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার মি. ডনসিয়ন এ প্রসঙ্গে জানান, বাংলাদেশের আবহাওয়া ও গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করেই এই এসি তৈরি করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার এবং এখানে কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্যবসা সম্প্রসারণ করতে পেরে তারা আনন্দিত।
গ্রাহকদের জন্য এই এসিতে থাকছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এবং ৫ বছরের স্পেয়ার পার্টস ও ফ্রি সার্ভিস সুবিধা। দেশজুড়ে ৭০০টির বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কার্লকেয়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে আইটেল। বর্তমানে অনুমোদিত আউটলেটে প্রি-বুকিং শুরু হয়েছে এবং আগস্টের শেষ নাগাদ পণ্যটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনের পর এবার বাংলাদেশের বাজারে সাশ্রয়ী ও বিদ্যুৎ-সাশ্রয়ী ইনভার্টার এসি নিয়ে এল বৈশ্বিক ব্র্যান্ড আইটেল। দেশের আবহাওয়া উপযোগী এই এসিতে থাকছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টিসহ আকর্ষণীয় সব সুবিধা।


0 Comments