ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দেশের বন্ধ সব রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার জানালেন পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

দেশের বন্ধ সব রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার জানালেন পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া সকল রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা পুনরায় সচল করার উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত দীর্ঘদিনের বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কারখানাগুলো চালুর প্রক্রিয়া হিসেবে ইতিমধ্যে দেশি-বিদেশি প্রতিনিধি দল টাঙ্গাইল কটন মিলসহ বিভিন্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, কারখানাগুলো পুনরায় চালু হওয়ার পর উৎপাদন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করবে। তবে এ জন্য কিছুটা সময়ের প্রয়োজন হবে। এ সময় তিনি বিগত সরকারের বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত প্রচারণাকে মিথ্যা বলে অভিহিত করেন। কারখানা বন্ধের কারণে বেকার হওয়া শ্রমিকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় এবং সক্ষম শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে যাতে তারা পুনরায় কাজের সুযোগ পায়। পরিদর্শনকালে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির সচিব ও পিপিপির প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
বন্ধ হওয়া সব রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। টাঙ্গাইল কটন মিল পরিদর্শনকালে এই তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
দেশের বন্ধ সব রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার জানালেন পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

0 Comments