ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ঈদগাঁহে প্রাইভেটকারে র‍্যাবের অভিযান: ৭৬ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

ঈদগাঁহে প্রাইভেটকারে র‍্যাবের অভিযান: ৭৬ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁহ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। শনিবার সকালে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

র‍্যাব জানায়, শুক্রবার ঈদগাঁহ মেহেরঘোনা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে ট্রলি ব্যাগে লুকানো অবস্থায় ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক পাচারে জড়িত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীলবনিয়াপাড়া এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশাল জেলার আগৈলঝাড়া এলাকার মৃত কিতাব আলী বখতিয়ারের ছেলে মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।

র‍্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং টেকনাফ থানায় মাদক সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে।

সংক্ষেপে:
কক্সবাজারের ঈদগাঁহে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঈদগাঁহে প্রাইভেটকারে র‍্যাবের অভিযান: ৭৬ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

0 Comments