চলমান বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। এই উদ্যোগের আওতায় দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার ১২ হাজারেরও বেশি রিকশা ও ভ্যানচালকের মধ্যে রেইনকোট বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান শহরগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বর্ষাকালে জীবিকার প্রয়োজনে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া মানুষদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রিকশা ও ভ্যানচালকদের বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে প্রায়ই পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এই বাস্তবতা বিবেচনা করে সবচেয়ে বেশি প্রয়োজন যাদের, তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলালিংক।
এই উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান জানান, তারা সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, শ্রমজীবী মানুষরা বৈরী আবহাওয়ার মধ্যেও শহরগুলোকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি রেইনকোট হয়তো ছোট একটি উপহার, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমকে সম্মান জানানো হয়েছে। মানুষের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বর্ষার প্রতিকূল আবহাওয়ায় রিকশা ও ভ্যানচালকদের সুরক্ষা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলালিংক। দেশের ১০টি সিটি করপোরেশনে ১২ হাজারেরও বেশি শ্রমজীবীর মাঝে রেইনকোট বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।


0 Comments