ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি প্রবল আগ্রহ ছিল মাহাবুবুর রহমানের। সেই ভালোবাসা থেকেই এবার মডেল হিসেবে শোবিজে তার অভিষেক হলো। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে তার অভিনীত দুটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘ভালোবাসি তোমায় আমি’ শিরোনামের গানে মাহাবুবুর রহমানের বিপরীতে মডেল হয়েছেন ২০২৫ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার শীর্ষ ১০-এ জায়গা পাওয়া রাজবাড়ীর মেয়ে কনক মীম। গানটি লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহীন এবং কণ্ঠ দিয়েছেন রুবেল কন্দকার। অন্যদিকে ‘পরী’ শিরোনামের গানে মাহাবুবুর রহমানের সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সুমাইয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন নোবেল। এর গীতিকার সালাউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। দুটি মিউজিক ভিডিওই নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মো. সামছুল হুদা। নির্মাতা জানান, শিগগিরই ‘সিনে জগত’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও দুটি প্রকাশ করা হবে। মাহাবুবুর রহমান জানান, মিডিয়ার প্রতি ভালোবাসা থেকেই তিনি এই কাজগুলো করেছেন এবং পরিচালক সামছুল হুদা তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। অন্যদিকে কনক মীম তার প্রথম মিউজিক ভিডিওর কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী।
শোবিজে মডেল হিসেবে অভিষেক হলো মাহাবুবুর রহমানের। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে তার অভিনীত দুটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এতে তার সঙ্গে রয়েছেন লাক্স সুপারস্টার কনক মীম ও কনটেন্ট ক্রিয়েটর সুমাইয়া।


0 Comments