স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩৪ হাজার ৭১৪টি পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনস্বার্থে এসব পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ বর্তমানে খালি রয়েছে। এসব শূন্য পদ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, বিভাগীয় কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবস্থিত।
স্বাস্থ্যসেবা বিভাগ আরও উল্লেখ করেছে যে, জনবল সংকটের কারণে দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই সেবার মান বজায় রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় এসব শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনবল সংকট দূর করে স্বাস্থ্যসেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


0 Comments