চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য ধরে রাখতে এবং অবৈধ ব্যানার-পোস্টার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রবিবার (১৬ আগস্ট) চসিকের অঞ্চল-৩ এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার। অনুমোদন ছাড়া যত্রতত্র পোস্টার ও ব্যানার লাগানোর অপরাধে ‘এসপায়ারিং বাংলাদেশ’ এবং ‘মুন্না স্যার’ নামের দুটি কোচিং সেন্টারকে আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির মাধ্যমে তাদের লাগানো সব অবৈধ প্রচারসামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার জানান, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে এই কার্যক্রম চলছে। অনুমতি ছাড়া পোস্টার বা ব্যানার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করা বেআইনি এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানে নিয়ম ভেঙে পোস্টার লাগানোর দায়ে দুটি কোচিং সেন্টারকে জরিমানা ও মুচলেকা দিতে হয়েছে।


0 Comments