ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপি। শনিবার গুলশানে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রেক্ষিতে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থীই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। গুলশানের এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা।

সংক্ষেপে:
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় তাদের প্রার্থীই জয়ী হবেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

0 Comments