হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ মিয়ার বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় ২০১৭ সালে একটি, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় ২০২৫ সালের ডিসেম্বরে একটি এবং ঢাকার শেরেবাংলা নগর থানায় আরও একটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ফিরোজ মিয়া এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জের চুনারুঘাটে টেকনাফসহ বিভিন্ন থানার মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত এই আসামির বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।


0 Comments