মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন। এসময় চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষা ও জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবি টহলদলের ওপর হামলার ঘটনায় গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে আহত অবস্থায় সহযোগিসহ ওই ব্যক্তি ভারতে পালিয়ে যান।

0 Comments