কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গিয়াস উদ্দিন ওরফে নাগুকে (২৬) গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন ওরফে নাগু সমিতিপাড়া এলাকার বেলাল হুজুরের মসজিদ গেট সংলগ্ন আবু নাছেরের ভাড়া বাসায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক গিয়াস উদ্দিন ওরফে নাগু কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, ধৃত নাগুর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। শহরের অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গিয়াস উদ্দিন ওরফে নাগুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সমিতিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।


0 Comments