মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ শুক্রবার রাতে বেইজিং থেকে সরাসরি রাজধানী ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে প্রধানমন্ত্রীর এই সফর এবং দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন বা র্যালি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে মালয়েশিয়া সফরেও তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে কোনো শোডাউন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সফরে দুই দেশের সাথে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।


0 Comments