Recents in Beach

ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে কিশোরসহ দুইজনের করুণ মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে কিশোরসহ দুইজনের করুণ মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কিশোরসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও পৌর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা তিনটার দিকে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. মিরাজ (১৬) বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে আম প্যাকিংয়ের কাজ করছিল। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, প্রায় একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শিহালা কলোনি গ্রামে বজ্রাঘাতের শিকার হন মো. মুনিরুল ইসলাম (৪০)। তিনি ওই গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে। নিজ বাড়ির টিউবওয়েলের পাশে অবস্থানকালে বজ্রপাতের শিকার হলে স্বজনরা তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সংক্ষেপে:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ও পৌর এলাকায় আমবাগানে কাজ করার সময় এবং বাড়ির আঙিনায় এই দুর্ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments