তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় রাজ্যজুড়ে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) পরিচালিত এই দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। গত মাসের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ী হয়ে ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুপারস্টার অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম নেতা বিজয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। জনসাধারণের কল্যাণের কথা বিবেচনা করে এই আদেশ জারি করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত। রাজ্যের রাজস্বের একটি বড় অংশ মদের বিক্রি থেকে আসলেও, বিজয়ের এই পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২০২৫ সালে এই খাত থেকে রাজস্বের পরিমাণ ছিল ৪৮ হাজার কোটি টাকার বেশি। মূলত ‘মাদকাসক্তিমুক্ত’ তামিলনাড়ু গড়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর অর্থ পাচারের অভিযোগে টাসম্যাক এবং এর সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। মাদকাসক্তিমুক্ত রাজ্য গড়তে দুই সপ্তাহের মধ্যে এই আদেশ কার্যকর হবে।

0 Comments