Recents in Beach

ব্রেকিং নিউজ

ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি সমাজকল্যাণ মন্ত্রীর আহ্বান

ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি সমাজকল্যাণ মন্ত্রীর আহ্বান

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষের পাশে থাকা দলের নাম বিএনপি। ধর্ম, বর্ণ ও সব শ্রেণি-পেশার অসহায় মানুষের সমস্যার সময় তাদের পাশে দাঁড়াতে হবে। শুক্রবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সকলে মিলে একসঙ্গে থাকা ও চলার মাধ্যমে সামাজিক ঐক্য সৃষ্টি করা সম্ভব। সবাই ঐক্যবদ্ধ থাকলেই সামাজিক শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়া ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেশপ্রেমিক প্রত্যেক নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। শাহাদাতবার্ষিকীতে সারা দেশের ন্যায় স্থানীয় সব মসজিদ, মন্দির ও গীর্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানান মন্ত্রী। অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন কাওসার শেখ, সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে এক অনুষ্ঠানে তিনি সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

Post a Comment

0 Comments