সাভার পৌর বিএনপি’র প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে বক্তারা প্রয়াত নেতা বিল্টুর রাজনৈতিক জীবন, দলীয় অবদান ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। এছাড়াও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দীন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাভার পৌর বিএনপির প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সংসদ সদস্যসহ বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।

0 Comments