প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংক্ষেপে:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

0 Comments