Recents in Beach

ব্রেকিং নিউজ

আসন্ন উখিয়া উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী মুহাম্মদ হোছাইন, প্রার্থী ঘোষণা করেছে জামায়াতও

আসন্ন উখিয়া উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী মুহাম্মদ হোছাইন, প্রার্থী ঘোষণা করেছে জামায়াতও

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া উপজেলায় নিজেদের চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানী থেকে ১০০টি উপজেলার সাথে উখিয়ার প্রার্থী হিসেবে জেলা এনসিপির দপ্তর সম্পাদক মুহাম্মদ হোছাইনের নাম ঘোষণা করা হয়।

এর আগে জামায়াতে ইসলামী উখিয়া উপজেলায় তাদের একক প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরীর নাম ঘোষণা করেছে। বিরোধীদলীয় জোটের প্রধান দুই দল প্রার্থী চূড়ান্ত করলেও বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ বিলুপ্ত হতে পারে এমন আলোচনার প্রেক্ষিতে বিএনপি হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তবে মাঠ পর্যায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী একক প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীও দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে তার অনুসারীরা জানিয়েছেন।

সংক্ষেপে:
আসন্ন উখিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি ও জামায়াত। এনসিপির প্রার্থী মুহাম্মদ হোছাইন এবং জামায়াতের শাহজালাল চৌধুরী। তবে এখনো প্রার্থীর অপেক্ষায় রয়েছে বিএনপি।

Post a Comment

0 Comments