ভারতের তামিলনাড়ুর নবগঠিত সরকার নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন এই প্রশাসন ছয় মাসও টিকবে না বলে দাবি করেছেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান অনিথা রাধাকৃষ্ণন। রোববার দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বর্তমানে ১০৭টি আসন নিয়ে তামিলনাড়ুর একক বৃহত্তম দল বিজয়ের তামিলাগা ভেত্রি কাগাজম (টিভিকে)। তাদের মিত্র দল কংগ্রেসের রয়েছে আরও পাঁচটি আসন। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণন দাবি করেন, বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। তিনি দলীয় কর্মীদের ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি টিভিকের জ্যেষ্ঠ নেতা আধব অর্জুনকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, সাহস থাকলে আধব যেন বিধায়ক পদ ছেড়ে সরাসরি তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের শক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তবে টিভিকে সূত্র জানিয়েছে, তারা এসব সমালোচনা নিয়ে বিচলিত নয় এবং পূর্ণ মেয়াদ সরকার পরিচালনার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার ছয় মাসও টিকবে না বলে দাবি করেছেন ডিএমকে নেতা অনিথা রাধাকৃষ্ণন। রাজনৈতিক এই উত্তপ্ত পরিস্থিতিতে দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

0 Comments