Recents in Beach

ব্রেকিং নিউজ

মাতারবাড়ীতে কর্মহারাদের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে ১৯ মে বিশাল মানববন্ধনের ডাক দিয়েছে এলাকাবাসী

মাতারবাড়ীতে কর্মহারাদের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে ১৯ মে বিশাল মানববন্ধনের ডাক দিয়েছে এলাকাবাসী

কক্সবাজারের মাতারবাড়ীর কর্মহারা মানুষের চাকরি নিশ্চিতকরণ এবং ২১ ক্যাটাগরির ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৯ মে বিকাল ৩টায় মাতারবাড়ী সাইরার ডেইল ২ নং গেইট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। মাতারবাড়ীর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিকে প্রাণনাশের হুমকিদাতা কোলপাওয়ার জেনারেশন কোম্পানির অসাধু কর্মকর্তা ও সিন্ডিকেটের মূলহোতা মিজানসহ সংশ্লিষ্ট সকল দুর্নীতিবাজদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে। এদিকে, কোলপাওয়ার জেনারেশন কোম্পানির শ্রমিক-কর্মচারী ও মাতারবাড়ীর কর্মহারা মানুষের এই যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), কক্সবাজার জেলা কমিটি। সংগঠনটির পক্ষ থেকেও কোলপাওয়ার জেনারেশন কোম্পানির অসাধু কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির জোর দাবি জানানো হয়েছে।

সংক্ষেপে:
মাতারবাড়ীতে কর্মসংস্থান ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ১৯ মে বিশাল মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে স্কপ।

Post a Comment

0 Comments