দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র সিক্যুয়েল এটি।
ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত এই আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি লরেন ওয়েইসবর্গারের উপন্যাস অবলম্বনে নির্মিত। এবারের পর্বেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় তিন তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। এছাড়াও রয়েছেন স্ট্যানলি টুসি ও জাস্টিন থেরাক্সসহ আরও অনেকে। ফ্যাশন জগতের চাকচিক্য ও করপোরেট জীবনের পেশাগত সংগ্রামের গল্প নিয়ে সাজানো হয়েছে এই সিনেমা।
সিনেমার কাহিনিতে দেখা যাবে, সাংবাদিক অ্যান্ডি স্যাক্স এখন ফিচার সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী এমিলি তাকে আরও তিরস্কারের প্রস্তুতি নিচ্ছেন। ৭৬ বছর বয়সে মেরিল স্ট্রিপ আবারও তার সেই জাঁদরেল সম্পাদক চরিত্র মিরান্ডা প্রিস্টলি হিসেবে পর্দায় হাজির হয়েছেন। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে।
২০ বছর পর পর্দায় ফিরল দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। মেরিল স্ট্রিপ ও অ্যান হ্যাথাওয়ের জমজমাট লড়াই দেখতে ভিড় করছেন দর্শকরা।
সূত্র: প্রথম আলো

0 Comments