নীলফামারীর কিশোরগঞ্জে বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এবং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তারিকুল হক্।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১ হাজার ২০০ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৩৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ডিজিটাল অ্যাপের মাধ্যমে ধান বিক্রির জন্য কৃষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। আবেদনকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল কিনছে সরকার। অ্যাপের মাধ্যমে আবেদনকারী কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: bd24live

0 Comments