Recents in Beach

ব্রেকিং নিউজ

সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য বৈঠক

সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও দুই পক্ষ আলোচনা করেন। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

সংক্ষেপে:
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে গণতন্ত্র শক্তিশালী করা ও নির্বাচনসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

Post a Comment

0 Comments