Recents in Beach

ব্রেকিং নিউজ

কুতুবদিয়ায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৫ বছরের শিশু সাব্বিরের

কুতুবদিয়ায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৫ বছরের শিশু সাব্বিরের

কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. সাব্বির নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার লেমশীখালী ইউনিয়নের উত্তর লেমশীখালী এলাকার করলা পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার বাসিন্দা মো. এরশাদ ও শাহীনা আক্তার দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পশ্চিম পাশে খেলছিল শিশু সাব্বির। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী মো. জিয়া উদ্দিন পুকুরের পানিতে সাব্বিরকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংক্ষেপে:
কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাব্বিরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে লেমশীখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Post a Comment

0 Comments