মহাকাশের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী বস্তু হিসেবে পরিচিত কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল। যা সামনে পায়, তাই গিলে খাওয়ার প্রবণতার কারণে একে মহাজাগতিক রাক্ষসও বলা হয়। তবে এই ব্ল্যাকহোল ঠিক কত বড় হতে পারে বা এটি কি পুরো মহাবিশ্বকে গিলে ফেলতে সক্ষম, তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। তাত্ত্বিকভাবে কৃষ্ণগহ্বরের আকারের কোনো নিম্নসীমা না থাকলেও এর বৃদ্ধির একটি নির্দিষ্ট সীমা রয়েছে। বিজ্ঞানীরা জানান, একটি কৃষ্ণগহ্বরের সর্বোচ্চ ভর হতে পারে সূর্যের প্রায় ১০ হাজার কোটি গুণের সমান, যা প্রায় একটি আস্ত ছায়াপথের ভরের সমান। গবেষণায় দেখা গেছে, কৃষ্ণগহ্বরের চারদিকে ঘূর্ণনশীল পদার্থের ঘর্ষণ ও বিকিরণ নতুন পদার্থ প্রবেশের পথে বাধা সৃষ্টি করে, যাকে এডিংটন সীমা বলা হয়। এছাড়া মহাবিশ্বের বয়স সসীম হওয়ায় কৃষ্ণগহ্বরগুলো চাইলেই অসীম সময় ধরে বড় হতে পারে না। বর্তমানে পরিচিত সবচেয়ে বড় কৃষ্ণগহ্বর ফিনিক্স এ-এর ভর সূর্যের চেয়ে প্রায় ১০ হাজার কোটি গুণ বেশি। আমাদের ছায়াপথ মিল্কিওয়ে-র কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস এ স্টার কৃষ্ণগহ্বরটি সূর্যের চেয়ে ৪০ কোটি গুণ ভারী হলেও পৃথিবী থেকে এর দূরত্ব ও অবস্থানের কারণে এটি আমাদের জন্য কোনো হুমকি তৈরি করছে না।
মহাকাশের রহস্যময় দানব কৃষ্ণগহ্বর কি পুরো মহাবিশ্বকে গিলে খেতে পারে? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে ব্ল্যাকহোলের বিশালতা ও এর বৃদ্ধির নির্দিষ্ট সীমাবদ্ধতা নিয়ে চমকপ্রদ সব তথ্য।
সূত্র: প্রথম আলো

0 Comments