ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী টু’। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় সিরিজটির প্রথম পর্ব প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চারটি ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত এই সিরিজে সমাজ ও ব্যক্তিজীবনের জটিল টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে। সম্পর্ক, লোভ, প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের মতো বিষয়গুলোই এই সিরিজের মূল উপজীব্য। প্রথম পর্বে মিডিয়া ও গ্ল্যামার জগতের চাকচিক্যের আড়ালে থাকা ব্যক্তিগত সংকট এবং পেশাগত দ্বন্দ্বের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। নির্মাতা শাহরিয়ার নাজিম জয় জানান, ‘পাপ কাহিনী টু’ কেবল বিনোদন নয়, বরং মানুষের ভেতরের অন্ধকার দিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন। সিরিজের প্রথম পর্ব ‘প্রতারণা’ বর্তমানে দেখা যাচ্ছে। বাকি তিনটি পর্ব—‘প্রতিশোধ’, ‘পরকীয়া’ ও ‘প্রেম’ আগামী বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। সিরিজটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, রুনা খান, কুসুম শিকদার, আশনা হাবিব ভাবনা এবং স্বয়ং নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয় কিস্তি হিসেবে আসা এই সিরিজটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে শাহরিয়ার নাজিম জয়ের আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী টু’। গ্ল্যামার জগতের আড়ালের বাস্তব চিত্র নিয়ে নির্মিত এই সিরিজের প্রথম পর্ব এখন দর্শকদের জন্য উন্মুক্ত।
সূত্র: Sangbad

0 Comments