কক্সবাজার জেলা শাখার আওতাধীন চকরিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি ও সদস্য সচিব শামিম ফরহাদ এই কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ আব্দুল্লাহকে আহ্বায়ক, রায়হান উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ হাসানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া নাছির উদ্দিনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, হোসরাত হোসেন জোহাইরকে যুগ্ম সদস্য সচিব, সাকিব মুসাকে মূখ্য সংগঠক, মোহাম্মদ মোবারককে সিনিয়র সংগঠক এবং ইয়াছিন মাহমুদকে সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিটির দায়িত্বশীলদের আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কক্সবাজার জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন জেলা নেতৃবৃন্দ।
কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে আহ্বায়ক ও মোহাম্মদ হাসানকে সদস্য সচিব করে গঠিত এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

0 Comments