Recents in Beach

ব্রেকিং নিউজ

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) জুম্মার নামাজের পর নোয়াখালী জেলা জামে মসজিদে এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংক্ষেপে:
নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments