Recents in Beach

ব্রেকিং নিউজ

আলোচিত গান মাগুরার ফুলের জন্য বাইফা পুরস্কার জিতলেন গীতিকবি মাহবুবুল খালিদ

আলোচিত গান মাগুরার ফুলের জন্য বাইফা পুরস্কার জিতলেন গীতিকবি মাহবুবুল খালিদ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে পুরস্কৃত হয়েছেন বিশিষ্ট গীতিকবি মাহবুবুল খালিদ। তার আলোচিত গান ‘মাগুরার ফুল’ রচনা ও সুর করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গত শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কারের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

সংক্ষেপে:
মাগুরার ফুল গানের জন্য বাইফা অ্যাওয়ার্ড পেলেন গীতিকবি মাহবুবুল খালিদ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Post a Comment

0 Comments