জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। আলোচনা শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদের দলের কার্যালয় ঘুরিয়ে দেখান।
জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

0 Comments