কক্সবাজারের শালিক রেস্তোরাঁয় সংগঠিত সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, এই প্রতিষ্ঠানে অতীতেও শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে বলে তারা অভিযোগ করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রেস্তোরাঁয় ঘটে যাওয়া ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নারী কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে, যা একটি গুরুতর অপরাধ। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্কপ কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম এবং সদস্য সচিব এম জসিম উদ্দিন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
কক্সবাজারের শালিক রেস্তোরাঁয় শ্রমিক নির্যাতনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

0 Comments