Recents in Beach

ব্রেকিং নিউজ

মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আংশিক পৌর কমিটি অনুমোদন, তামিম আহবায়ক ও রাকিব সদস্য সচিব নির্বাচিত

মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আংশিক পৌর কমিটি অনুমোদন, তামিম আহবায়ক ও রাকিব সদস্য সচিব নির্বাচিত

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির পৌর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মো. তামিম আল সাউদকে আহবায়ক এবং মো. রাকিব হাসানকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার টাঙ্গাইল জেলা জাতীয় ছাত্রশক্তির আহবায়ক আবু আহমেদ শেরশাহ ও সদস্য সচিব মাহাথির মো. খান ভাসানীর স্বাক্ষরিত এক পত্রে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাকিবুল হাসান সাকিব, যুগ্ম আহবায়ক মো. হাফেজ ইসমাম খন্দকার মাহিম ও মো. ফয়সাল আহমেদ। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. রাফি হাসান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে সীমান্ত শাও, অনুদ্বীপ সরকার, মো. মোবারক সিকদার ও মো. আহাদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে জহিদ সিকদার এবং সংগঠক হিসেবে মো. নির্জন হোসেন, মো. আব্দুল্লাহ আল তাহসিন, মো. রিদুয়ান হাসিন তালহা ও অঞ্জান সরকারকে রাখা হয়েছে। জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মাহাথির মো. খান ভাসানী জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ পৌর কমিটি প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংক্ষেপে:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আংশিক পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. তামিম আল সাউদকে আহবায়ক ও মো. রাকিব হাসানকে সদস্য সচিব করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Post a Comment

0 Comments