ভারতের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপির বিধায়ক দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হলে উপস্থিত সবাই তাতে সমর্থন জানান। বৈঠকের সভাপতি অমিত শাহ জানান, বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে আসা সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল। আগামী শনিবার (৯ মে) রাজভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।
সংক্ষেপে:
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার তিনি শপথ নেবেন।
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার তিনি শপথ নেবেন।

0 Comments