Recents in Beach

ব্রেকিং নিউজ

সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবতার গল্প: ইউটিউবে দর্শকদের মন জয় করছে চয়নিকা চৌধুরীর টেলিফিল্ম

সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবতার গল্প: ইউটিউবে দর্শকদের মন জয় করছে চয়নিকা চৌধুরীর টেলিফিল্ম

ঈদ উপলক্ষে নির্মিত টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’ ইউটিউবে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাতা চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় নির্মিত এই টেলিফিল্মটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফীন তন্বী এবং প্রযোজনা করেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার মোঃ জামাল হোসেন। এর আগে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর অনলাইনে আসতেই এটি নতুন করে দর্শকপ্রিয়তা অর্জন করে।

গল্পের কেন্দ্রে রয়েছে সম্পর্ক, ভালোবাসা ও মানিয়ে নেওয়ার এক বাস্তব চিত্র। নির্মাতা চয়নিকা চৌধুরীর ভাষায়, মানুষ যাকে চায় তাকে পায় না, আবার যাকে পায় তাকে সে চায় না। কিন্তু আশেপাশের মানুষকে ভালো রাখতে গিয়ে শেষ পর্যন্ত তাকেই মেনে নেয়—এই বাস্তবতাই গল্পে উঠে এসেছে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।

গল্পে দেখা যায়, পেশাগত কারণে শহীদুজ্জামান সেলিমকে চট্টগ্রামের থাকতে হয়। তার অনুপস্থিতিতে মায়ের দেখাশোনার দায়িত্ব পড়ে দীপা খন্দকারের ওপর। একসময় ঢাকায় ফিরে পুরোনো প্রেমিকা দীপার সঙ্গে দেখা হয় সেলিমের। পরে সিসি ক্যামেরার মাধ্যমে তাদের অতীত সম্পর্কের বিষয়টি জানতে পারেন সেলিমের স্ত্রী রিচি সোলায়মান। স্বামীর অতীত জানার পর মানসিকভাবে ভেঙে পড়া এক নারীর অনুভূতি রিচি সোলায়মান যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। একইভাবে দীপা খন্দকার, ডলি জহুর ও শহীদুজ্জামান সেলিমের অভিনয়ও প্রশংসিত হয়েছে।

টেলিফিল্মটি নিয়ে রিচি সোলায়মান বলেন, চয়ন দিদির নির্দেশনায় আগেও অনেক ভালো কাজ করেছি। জীবনঘনিষ্ঠ গল্পের নাটকের আলাদা আবেদন থাকে। ইউটিউবে আসার পর দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর বাস্তবতার মিশেলে নির্মিত এই টেলিফিল্মটি বর্তমানে ইউটিউবে দর্শকদের মন জয় করে নিচ্ছে।

সংক্ষেপে:
সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবতার গল্প নিয়ে চয়নিকা চৌধুরীর টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’ ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। রিচি সোলায়মান ও শহীদুজ্জামান সেলিমের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

Post a Comment

0 Comments