Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার থেকে গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার: ঢাকায় ২ লাখ পিসসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার থেকে গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার: ঢাকায় ২ লাখ পিসসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় ইয়াবা পাচারের সময় দুই লাখ পিস ইয়াবাসহ দুর্জয় দত্ত নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে রাজধানীর ওয়ারী এলাকার ৪৫ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালিয়ে একটি কালো রঙের প্রিমিও প্রাইভেটকার তল্লাশি করা হয়। এসময় গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে মাদক দ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ কার্যালয়)। এই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া একই দিনে রাজধানীর পৃথক চারটি অভিযানে আরও ৫ হাজার ৭৮০ পিস ইয়াবা ও ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাইমদ ও তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংক্ষেপে:
কক্সবাজার থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় পাচারের সময় ২ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments