Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়ার বালুখালীতে সিএনজি ফেলে পালাল মাদক কারবারিরা, ব্যাগ থেকে উদ্ধার ৫০ হাজার ইয়াবা

উখিয়ার বালুখালীতে সিএনজি ফেলে পালাল মাদক কারবারিরা, ব্যাগ থেকে উদ্ধার ৫০ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাব-১৫। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক। র‍্যাব জানায়, সিএনজিযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উখিয়ার বালুখালী এলাকার মরাগাছতলা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের ব্যবহৃত সিএনজি ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সংক্ষেপে:
উখিয়ার বালুখালীতে র‍্যাবের অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদক কারবারিরা পালিয়ে গেলেও আলামত উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments