পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন ও সাম্প্রদায়িক হানাহানির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। কর্মসূচিতে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক অস্থিরতাকে উসকে দিচ্ছে, যা বিশ্বশান্তির জন্য বড় হুমকি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী মানববন্ধনে বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে মুসলিমদের ওপর নির্যাতন সাম্প্রদায়িক সংঘাতের পথ প্রশস্ত করছে।
সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর অভিযোগ করে বলেন, উগ্রবাদীরা মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাটে ভাঙচুর এবং উচ্ছেদের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানান নেতৃবৃন্দ।
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বক্তারা সেখানে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

0 Comments