কক্সবাজারের পেকুয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া চৌমুহনীস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ও সাংগঠনিক সম্পাদক জেড.এম. মোসলেম উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাক্তার বেলাল হায়দার, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আবু ছিদ্দিক রনি, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদিন এবং ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুম নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পেকুয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 Comments