কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব চলছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের মালুমঘাট হাসিনা পাড়া এলাকায় এই দখলের ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত শতাধিক সশস্ত্র সন্ত্রাসীকে পাহারায় বসিয়ে বনের বিপুল পরিমাণ জায়গা দখল করে নেওয়া হয়েছে। দখলকৃত এসব জায়গায় রাতারাতি অবৈধ স্থাপনা ও বসতি গড়ে তোলা হচ্ছে। সংরক্ষিত বন রক্ষায় বনবিভাগের নিয়ন্ত্রণাধীন এই এলাকায় রীতিমতো প্রতিযোগিতা করে বনভূমি দখলের এমন ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সংক্ষেপে:
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে রাতারাতি গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। শতাধিক সশস্ত্র সন্ত্রাসীর পাহারায় ডুলাহাজারা বনবিটের মালুমঘাট এলাকায় চলছে এই দখলের মহোৎসব।
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে রাতারাতি গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। শতাধিক সশস্ত্র সন্ত্রাসীর পাহারায় ডুলাহাজারা বনবিটের মালুমঘাট এলাকায় চলছে এই দখলের মহোৎসব।

0 Comments